সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: করোনা ভাইরাসকে কেন্দ্র করে কক্সবাজার জেলাবাসীর জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নেয়া হয়েছে। কাশি, জ্বর, গলাব্যথা, সর্দি হলে আর হাসপাতাল নয়, নিম্নোক্ত নাম্বারে কল করতে বলা হয়েছে। এক্ষেত্রে সেবা দেয়ার জন্য ১৩ জন ডাক্তারের নাম্বার দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার বিদেশ ফেরত কিংবা স্থানীয় কোন অধিবাসীর করোনা ভাইরাসের সিমটম দেখা গেলে হাসপাতাল গিয়ে অন্যান্য রোগীদের শঙ্কায় না ফেলে মোবাইল ফোনে কথা বলার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নাম্বার দিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কক্সবাজার জেলার অধিবাসীরা। এ ব্যাপারে সার্বিক সতর্কতা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন
০১৬৭৫২৩৩৪৫৫
ডাঃ কবির আহমেদ
০১৭১১২২৬৩১১
ডাঃ মোহাম্মদ শাহজাহান
০১৭১০৮০৭৯৮৮
ডাঃ অহিদুল হেলাল
০১৭২১৭৭১১২৩
ডাঃ শাহীন আব্দুর রহমান
০১৮১৬৪৩৮৪০০
ডাঃ আশিকুর রহমান
০১৭১৭১২২০৪৯
ডাঃ বিধান পাল
০১৭১৬৮৪৩০৮০
ডাঃ মুহাম্মদ নুরুল আলম
০১৮১৯৬৯২৫৭৪
ডাঃ ইয়াসির আরাফাত
০১৯৭৯১২৩৪৭৯
ডাঃ মুমিনুল ইসলাম
০১৫৩৬০৫০৪৮৭
ডাঃ আরিফ হোসেন
০১৮১৮৬৫০৪৬৩
ডাঃএস এম সরওয়ার
০১৭২০১৫০১৩১
ডাঃ শাখাওয়াত হোসেন
০১৭১১১৯৫০৪০
বিঃ দ্রঃ দয়া করে সকাল ৮টা থেকে রাত ১১ টার মধ্যে কল করুন।