করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মীরসরাই পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের টানা ৪ বারের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম ।
আজ রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আছর মীরসরাই পৌরসভার ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।