Wednesday, August 19

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ডা. মঈনউদ্দিনের পরিবারের সব দায় দায়িত্ব নেবে সরকার

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিয়মিত হেলথ বুলেটিনে জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চিকিৎসকের পরিবারের সব দায় দায়িত্ব নেবে সরকার।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যাওয়ায় মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।

তিনি জানান,  করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তারা ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই এবং ওই চিকিৎসকের সহধর্মিণীর সঙ্গে কথা বলি।

তিনি বলেন, মারা যাওয়া ওই চিকিৎসকের সহধর্মিণীও একটি বেসরকারি মেডিকেলের সহকারী অধ্যাপক।

মহাপরিচালক জানান, করোনায় মারা যাওয়া চিকিৎসকের দুটি শিশুর বয়স যথাক্রমে ১২ ও ৭বছর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.