করোনায় ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা

0

করোনাভাইরাসে ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১৪৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

বুধবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইজি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

মৃত্যুর এই সংখ্যা দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হলো ১ হাজার ১৩৫ জনের।

দেশটিতে বুধবার নতুন করে এক হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত এখন ১৭ হাজার ৩৬১।

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে গত তিন সপ্তাহ ধরে মসজিদে জুমার নামাজ বাতিল করেছে ইরান। আগামী শুক্রবার ইরানি নববর্ষ নওরোজ উদযাপন করবেন দেশটির অনেক নাগরিক। ফলে দেশটিতে এই ভাইরাসের বিস্তার আবারও দ্রুত ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সূত্র: এপি, রয়টার্স

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.