Wednesday, August 19

করোনায় ঘরমুখোদের হাতে তুলে দেওয়া হল খ. আছাব মাহমুদের পাঠানো খাদ্য সামগ্রী

0

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থেকে সারা দেশের মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। নাগরপুর উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।

তিনি সহায়তার অংশ হিসেবে ২১ এপ্রিল মঙ্গলবার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৪টি গ্রাম সারেংপুর, কাজীরপাচুড়িয়া, পাছুটা ও মাইলজানী এর পরিস্থিতির স্বীকার মানুষদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

তার পক্ষে থেকে নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন ও খ. তোফাজ্জল হোসেন ডিটুল চাল, ডাল, আলু, তেল, ছোলা ও সাবানের প্যাকেট গুলো এসব গ্রামের ১২০ পরিবারের হাতে তুলে দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.