Wednesday, August 12

করোনায় বাংলাদেশ শীর্ষ দশে

0

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে শীর্ষ দশে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত) বিশ্বে যে সব দেশে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দশম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। আর নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

রবিবার (১১ জুলাই) একদিনে দেশে করোনার সংক্রমণে করোনায় ২৩০ জনের মৃত্যু ও ১১ হাজার ৮৭৪ জন রোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে কখনো একদিনে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ। রবিবারের আগপর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২১২। আর রোগী শনাক্তের রেকর্ড ছিল ১১ হাজার ৬৫১ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.