করোনায় মারা গেলেন ইরানের নির্বাচনে বিজয়ী সাংসদ ফাতেমাহ রাহবার

0

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী এই সাংসদ গত কয়েকদিন ধরে হাসপাতালে কোমায় ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার নির্বাচনে বিজয়ী এই সাংসদ ফাতেমাহ রাহবার ইরানি এই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার তেহরান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ফাতেমাহ রাহবারের মত্যু হয়।

ফাতেমাহ রাহবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় সাংসদ।

এর আগে, গত শুক্রবার করোনার থাবায় ইরানি এমপি মোহাম্মদ আলী রমজানি মারা যান।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমাহ রাহবারের স্বামী, ছেলে-মেয়ে ও মেয়ে জামাইও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র জানায়, ২০ জনেরও বেশি ইরানি এমপি আক্রান্ত। তবে রাহবার এমপি হিসেবে শপথ নেননি এবং পার্লামেন্টের কোনো সেশনে অংশও নেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.