Sunday, September 6

‘করোনায় মুজিববর্ষের অতিথিদের আগমনের বিষয়ে সতর্ক সরকার

0

শনিবার (০৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনের বিষয়ে সতর্ক সরকার।

এ সময় তিনি বলেন, ‘করোনা সারাবিশ্বে বড় ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশ এ ব্যাপারে অত্যন্ত সজাগ।’

তিনি আরো বলেন, ‘ভারতে দাঙ্গা হাঙ্গা হয়েছে। সেখানকার প্রধানমন্ত্রীকে মুজিব বর্ষের দাওয়াত দেওয়া হয়েছে। সে আমাদের অতিথি। সে দাওয়াত গ্রহণ করেছে।  তাই তার নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.