Friday, August 21

করোনায় যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ হবে: ওবায়দুল

0

করোনাভাইরাসের কারণে ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ, এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’

আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিভিন্ন জমায়েত হচ্ছে—এ ব্যাপারে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা–সমাবেশে যাব না। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব অনুষ্ঠান সীমিত করা হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ আতঙ্ক সামনের দিনে যাতে আরও বাড়তে না পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.