কাপ্তাই প্রতিনিধি: করোনা ভাইরাস আতংক ও প্রশাসনের কঠোর নির্দেশনায় কাপ্তাই উপজেলায় সকল ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে।
সারা দেশের ন্যায় করোনা ভাইরাস সচেতনতা মুক্ত ও প্রতিরোধে করণীয় ফলে কাপ্তাই উপজেলার সরকারী/বেসরকারী পর্যটন কেন্দ্র গুলো শুক্রবার(২০মার্চ) হতে বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র,কেপিএম এবং দর্শনীয়স্থান গুলোতেও কঠোর সাবধানতা অবলম্বল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান,কেউ জদি সরকারী এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্বে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে অনেক দর্শনার্থী কাপ্তাই প্রবেশ করতে চাইলে প্রবেশমূখ হতে আইনশৃঙ্গলা বাহিনী তাদের ফেরত দিয়েছে বলে জানা যায়। দেশের বিরাজোমান পরিস্থিতে কাপ্তাইয়ের সকল পর্যটন কেন্দ্রগুলো শূন্য পড়ে আছে।