Wednesday, August 12

করোনা ও জনগণের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে সরকার লডকডাউন ঘোষণা করেছে- তথ্যমন্ত্রী

0

মহামারী করোনার হাত থেকে রক্ষা করতে ও জনগণের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করার জন্য।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ  এ কথা বলেন।
ড. হাছান বলেন, ‘সরকার এই লকডাউন কখনো প্রলম্বিত করতে চায়না। কিন্তু জনগণের স্বাস্থ্যসুরক্ষার জন্যই এ ব্যবস্থা নিতে হয়েছে। দীর্ঘদিন লকডাউন সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন, তাহলে আমাদের পক্ষে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.