কাপ্তাইপ্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাই থানার কঠোর নির্দেশনা বার্তা দেওয়া হয়েছে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন,কোন লোক প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির নয়। সামাজি দূরত্ব বজায় রেখে এবং সরকার ঘোষিত জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন ব্যতিত অন্য কোন যানবাহন চলাচল করতে পাড়বেনা।
সোমবার(৬এপ্রিল),তিনি এই বার্তায় বলেন,সরকারের আইন কেউ অমান্য করা হলে প্রয়োজনে তার বিরুদ্বে আইন অমান্য করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ভাবে রেশম বাগান পুলিশ আরো ব্যাপক ভাবে জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।