কাপ্তাইপ্রতিনিধিঃ দেশের করোনা প্রতিরোধের লক্ষে কর্মহীন,অসহায়,দুস্থ ও অসহায়দের মাঝে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আয়োজনে( সোমবার) উপজেলা মিলনায়তনে ১২০ পরিবারের মাঝে চাল,ডাল,পিয়াজ,আলু,লবন ও তৈল ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ আর লিমন,সহসভাপতি বাবলু বিশ্বাস,ওয়াগ্গা ইউনিয়ন সাধারনর সম্পাদক সাদ্দাম হোসেন,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুমন,কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুনসহ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন ও সম্পাদক এ আর লিমন বলেন,প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্রলীগের মাধ্যমে ঘরে,ঘরে,ত্রান সামগ্রী পেীঁছে দেওয়ার কথা উল্লেখ করেন।