আবদুল্লাহ আল মামুন, ফটিকছরি: ফটিকছড়িতে কোভিট ১৯ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহিন ও জেবুন্নাহার মুক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইলিয়াছ চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ন মহাসচিব আলহাজ্ব তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র সিরাজ-উদ-দৌলা, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, ভূজপুর থানা অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ সহ আরো অনেকে।
সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারে নির্দেশনা পালনে জনগণকে সচেতনতামুলক মাইকিং, রেষ্টুরেন্টে বসে নাস্তা না করে পার্সেল নেওয়া, টংয়ের দোকান চা বিক্রি না করা, ঔষধের দোকান ছাড়া সকল দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ ও ক্রেতারা প্রয়োজনের বেশী বাজারে অবস্থান না করার জন্য বাজার কমিটিকে নির্দেশনা সহ উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন ও সকল বিত্তবানদের ফান্ডে সহযোগিতা করার আহবান জানান।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইলিয়াছ চৌধুরীর নিকট এক হাজার মাস্ক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংস্কার করার জন্য ১০০ ব্যাগ সিমেন্ট প্রদান করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ন মহাসচিব আলহাজ্ব তৈয়বুল বশর মাইজভাণ্ডারী।