Monday, August 10

করোনা : বিধিনিষেধ নিয়ে নতুন নির্দেশনা জারি

0

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ বাড়িয়ে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে।বিধিনিষেধ ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিম্মবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী বা বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০’র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সব স্কুল/কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.