করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার, আক্রান্ত ৭৫ হাজার

0

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৫ হাজার জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে হুবেই প্রদেশে নতুন করে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩২ জনের। খবর ফিনালসিয়াল টাইমস’র।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের বাইরে ২৫টির মতো দেশে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকটি দেশ হুবেই থেকে তাদের নাগরিককে সরিয়ে নিয়েছে। এছাড়া ফিলিপাইন, হংকং ও জাপানে এ ভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, ভাইরাসটি যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.