Wednesday, August 19

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই জোনের উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাষক স্প্রে

0

কাপ্তাইপ্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই জোনের উদ্যোগে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে

শুক্রবার (১৭-০৪-২০২০) কাপ্তাই এলাকায় কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।

এসময় সেনাবাহিনী সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করে বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.