Sunday, August 23

করোনা ভাইরাস… সতর্কতামূলক ব্যবস্থা নেই বুড়িমারী ইমিগ্রেশনে

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও নেপালে প্রাণঘাতি করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাওয়ায় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে ঝুঁকিতে রয়েছে। এ স্থলবন্দর ইমিগ্রেশন ব্যবহার করে প্রতিদিন ভারত, নেপাল ও ভূটান থেকে শত শত পাসপোর্টধারী যাত্রী চলাচল করে থাকে।

দেশের বিভিন্ন স্থলবন্দর ও ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হলেও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে কোনো প্রকার স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। চীনের পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল ও অন্যান্য দেশ থেকে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণ চলাচল করছে। এতে করোনা ভাইরাস যাত্রীর মাধ্যমে দেশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে গড়ে ৫ শত মানুষ ভারত যাতায়াত করে থাকে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান কল্লোল বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ পযর্ন্ত করোনা ভাইরাস সতর্কতা সংক্রান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

বুড়িমারী ইমিগ্রেশন কর্মকর্তা খন্দকার মাহমুদ জানান, স্বাস্থ্যমন্ত্রণালয় বা ঊর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে বা সচেতনতায় কি করতে হবে তা জানানো হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.