Thursday, August 20

করোনা মোকাবিলায় অনুদান সংগ্রহে বাটলারের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি নিলামে

0

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত ফান্ডের জন্য অনুদান সংগ্রহে বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি নিলামে তুলেছেন বাটলার। নিলামে ৬৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ উঠে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৮ লাখ ৬ হাজার ৭৮১ টাকার কিছু বেশি।

তবে এই জার্সি থেকে পাওয়া কোনো টাকাই নিজের জন্য রাখবেন না বাটলার। পুরোটাই অনুদান হিসেবে দিয়ে দেবেন করোনা ফান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বিশ্বকাপ জয়ী সব খেলোয়াড়ের স্বাক্ষরযুক্ত হওয়ায় জার্সিটি যে কারো কাছেই অমূল্য। এসব অর্থ যাবে করোনা আক্রান্ত রোগীদের সেবায়।

বাটলার লন্ডনের রয়্যাল ব্রম্পটন ও ও হারফিল্ড হাসপাতাল সহায়তার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানেই সাড়া দিয়েছেন জার্সিটি নিলামে তুলে।

এক সপ্তাহ আগে ই-বে র মাধ্যমে জার্সিটি নিলামে তোলেন তিনি। মঙ্গলবার নিলামের নির্ধারিত সময় শেষ হয়েছে। যিনি উচ্চমূল্য হেঁকে জার্সিটি ক্রয় করেছেন, তার ব্যয় হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.