Wednesday, August 19

করোনা মোকাবেলায় কর্মহীন মানুষজনের পাশে উজ্জ্বল পাটোয়ারী

0

লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী হরিজন সম্প্রদায় ও কর্মহীন লোকজনের মাঝে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ বিতরণ করেছে অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।

মঙ্গলবার (৩১মার্চ) সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় হরিজন সম্প্রদায়ের ১৮ টি পরিবার ও পাটগ্রাম উপজেলার দহগ্রামে ৪২ টি পরিবারের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল নিজ অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা হয়।

মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াব। তিনি সকলকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। সেইসাথে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানদেরকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.