Saturday, August 15

করোনা সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার ৫দিন আগে ও ৩দিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকার সিদ্ধান্ত

0

মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারনে আসন্ন ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এমন নির্দেশনার চিঠি পাওয়ার কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.