Wednesday, August 19

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার সৈকতে ভ্রমণ নিষিদ্ধ

0

পর্যটন শহর কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আমরা এ বিষয়ে অবহিত করছি। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্বান্ত বলবৎ থাকবে।

এদিকে ইতোমধ্যে কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্টহাউসে সভা-সমাবেশ, যেসব প্রোগ্রামে জনসমাগম হয় এ ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৈকতসহ বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে মাইকিং শুরু করা হয়েছে। এতে করোনার ঝুঁকি সম্পর্কে জানানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.