করোনা হতে মুক্তির পথে চীন

0

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা দু’দিন আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এমন ঘটনা চীনের জন্য দুষ্কর ছিল। তবে এবার সেই স্বস্তির দেখা পেল দেশটি।

বুধবার সে দেশে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আর কেউ শনাক্ত হয়নি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও কোনও ব্যক্তি করোনা শনাক্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার করোনায় আটজনের মৃত্যু হলেও ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টানা দুইদিন ধরে নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে করোনাভাইরাস যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা অব্যাহত রয়েছে। চীনে এখন পর্যন্ত তিন হাজার ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.