রিপোর্টার, কাজী মাহাদী কবির: কর্ণফুলী উপজেলাস্থ নবগঠিত সামাজিক সংগঠন আলোর পথে কর্ণফুলী’র যাত্রা শুরু উপলক্ষে গত ১৫ নভেম্বর’ ১৭ ইং বিকালে শিকলবাহাস্থ এ.জে.চৌধুরী কলেজ বাজার প্রাঙ্গণ থেকে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও সাইকেল শোভাযাত্রা ইলিয়াছ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী। সংগঠক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকার মীর মোহাম্মদ ইমরুল কায়েস। প্রধান বক্তা ছিলেন সমাজ উন্নয়ন সংগঠক মোঃ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পূর্বাশার আলো’র সভাপতি নোমান উলাহ বাহার, আলোর পথে কর্ণফুলীর নেতৃবৃন্দ যথাক্রমে আল নোমান, মোহাম্মদ তারেক, মোঃ তুহিন, মোঃ শহীদ, মোঃ মহিউদ্দিন, মোঃ আরমান, মুহাম্মদ হাসান ও মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
সাইকেল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাইক্লিং’র মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, জ্বালানী সাশ্রয়, যানজট থেকে মুক্তি ও দ্রুত গন্তব্যে পৌছা যায়। তরুণ সমাজকে সাইক্লিং এ অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। সমাজে বিদ্যমান বাল্য বিবাহ বন্ধ, যৌতুক ও মাদক মুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোকিত সমাজ গড়তে এবং যুব সমাজকে আলোর পথে ধাবিত করতে আলোর পথে কর্ণফুলী সংগঠন এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উলেখ্য, প্রায় শতাধিক কিশোর ও তরুণ সাইক্লিস্ট কর্ণফুলী উপজেলাস্থ শিকলবাহা এ.জে. চৌধুরী কলেজ বাজার থেকে যাত্রা শুরু করে মইজ্যারটেক, চর পাথরঘাটা, চরলক্ষ্যা, জুলদা ফকিরনীর হাট হয়ে পুনরায় কলেজ বাজার এসে সমাপ্ত হয়।