চট্টগ্রাম: ২৩ জুলাই (রবিবার) চাইল্ড হোপ প্রজেক্ট, কর্ণফুলি আরবান এডিপি- ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ আয়োজিত ১০০ কর্মজীবি শিশুদের প্রশিক্ষন পরবর্তী সনদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কর্মকর্তা রবীন্দ্র যাকোব ত্রিপুরা বলেন, চাইল্ড হোপ প্রজেক্ট, কর্ণফুলি আরবান এডিপি- ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত কারিগরী প্রশিক্ষনটি গত ২৮ মে’১৭ ইং তারিখে শুরু হয়। উক্ত প্রশিক্ষনে ২৪ জন ছেলে এবং ৭৬ জন মেয়ে অংশগ্রহন করে যাদের বয়স ১৪ থেকে ১৮ এর মধ্যে এবং ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত রয়েছে। প্রশিক্ষনের মূল লক্ষ্য হল ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষনের মধ্য দিয়ে তাদেরকে কম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা।
সনদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: মাসুকুর রহমান সিকদার এর বিশেষ প্রতিনিধি সহকারী কমিশনার জনাব অনুপমা দাস। সভাপতিত্ব করেন সেন্ট্রাল ইর্ষ্টাণ রিজিয়ন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের রিজিয়নাল ফিল্ড ডিরেক্টর মিসেস অঞ্জলি জাসিন্তা কস্তা।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শ জনাব রাজু বড়ূয়া, বাংলাদেশ শিশু একাডেমীর জেলা সংগঠক জনাব নার্গিস সুলতানা এবং সরকারী-বেসরকারী কর্মকর্তারা অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স ালক হিসাবে ছিলেন, রবীন্দ্র যাকোব ত্রিপুরা, চাইল্ড হোপ প্রজেক্ট, কর্ণফুলি আরবান এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ।
অনুষ্ঠানের সভাপতি ও সেন্ট্রাল ইর্ষ্টাণ রিজিয়ন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের রিজিয়নাল ফিল্ড ডিরেক্টর মিসেস অঞ্জলি জাসিন্তা কস্তা শিশুদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই ভবিষ্যতের স্বপ্ন, তোমরাই দেশের গর্ভ। প্রাপ্ত জ্ঞান দিয়ে তোমরা ভবিষ্যত জীবনকে সাজিয়ে তুলবে, সেই সুযোগ এবং সময় এখনও আছে।
কর্ণফুলি আরবান এডিপি মি: শ্যামল ফ্রান্সিস রোজারিও বলেন, আজকের সার্টিফিকেট তোমাদের সক্ষমতার প্রমান। তোমাদের সক্ষমতা দিয়ে তোমরা কর্মস্থলে নিজেকে প্রমান করতে হবে।