Friday, August 21

কর্মহীন অসহায় মানুষের পাশে মো. ইউনুছ সরদার

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: দেশব্যাপী করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়া কর্মহীন অসহায় মানুষের পাশে মো. ইউনুছ সরদার।

বাগেরহাটের বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ডের মৎস্য ব্যবসায়ী মো. ইউনুছ সরদারের উদ্যোগে ৩৩০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সকালে করোনায় কর্মহীন মৎস্যজীবি সহ এসব পরিবারকে নিজ হাতে খাদ্য সহায়তা প্রদান করেন মো. ইউনুছ সরদার। এসময় উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সহ-সভাপতি গনেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এম পলাশ শরীফ প্রমুখ।

ইউনুছ সরদার বলেন, মহামারির এ করোনা দুর্যোগে মানবিক কারনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি করোনা থেকে সকলকে সচেতন ও ঘরে থাকার পরামর্শ দিয়েছি।সবার সুস্বাস্থ্য কামনা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.