বেনাপোল প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর সাথে এক সাক্ষাতে মিলিত হন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাংবাদিকবৃন্দ।রবিবার(১মার্চ) বেলা একটার দিকে কলারোয়া চেয়ারম্যান এর অফিস কার্যালয় তারা এই সাক্ষাৎ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযথভাবে পালন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং স্বার্থ-সংশ্লিষ্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়াদী নিয়ে শীর্ষক পরামর্শমূলক আলোচনায় অংশ নেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সহ-সভাপতি আলী হোসেন বাচ্চু, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন কবীর, কার্যকরী সদস্য ইমরান সরদার, সদস্য মুক্তার হোসেন।
উল্লেখিত প্রসঙ্গ টেনে চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন,১৯২০ সালের ১৭ ই মার্চ আমাদের দেশে যে মানুষটির জন্ম হয়েছিল,যার জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, তার দক্ষ রাজনৈতিক পট ভূষির কারণে আমরা ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ভৌস রাষ্ট্র পেয়েছি, তিনি হলেন আমাদের অতি প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলা কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কিছু উচ্ছৃংখল এবং বিপথগামী সেনা সদস্যদের বুলেটের আঘাতে ধানমন্ডির ৩২ নং বাড়িতে স্ব- পরিবারে তাকে হত্যা করা হয়। তার নেওয়া উন্নয়ন কর্মকাÐ ব্যাহত হয়। কেননা তিনি বাংলাদেশের প্রতীক তাকে ছাড়া বাংলাদেশকে ভাবাই যায় না। প্রায় ২০ বছর পর ১৯৯৬ইং সানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছাতে শুরু করেছে।
স্বস্পোন্নত দেশ(এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। এ ব্যাপারে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি(সিডিপি) এলডিসি থেকে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করেছে। অপরদিকে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য নীতিমালা প্রদান করেছেন। বর্তমান নীতিমালায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ এবং প্রচারে বাধা-নিষেধ তুলে নিয়েছেন। যার ফলে সাংবাদিকরা তাদের ইচ্ছামতো সংবাদ প্রচার করতে পারছেন।
পরামর্শমূলক আলোচনায় দুইবারের উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সকল সাংবাদিকবৃন্দ কে ধন্যবাদ জানান।সাক্ষাৎ সময়ে উপস্থিত অন্যান্যরা হলেন,৫নং সোনা বাড়ি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভুট্টো লাল গাইন, মোঃ আমিনুর রহমান থানা আ’লীগের সাধারণ সম্পাদক,১২নং জুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, অধ্যাপক এম এ কালাম সাবেক ইউপি চেয়ারম্যান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক।