Tuesday, September 1

কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

0

ইব্রাহিম হোসেন রাকিব: করোনা ভাইরাসের কারণে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের গৃহবন্ধি অসহায় সাধারণ মানুষের মাঝে ১ এপ্রিল বুধবার খাদ্য সামগ্রী বিতরণ করেন উক্ত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য গাজী আক্কাস, ওয়ার্ড ছাত্রলীগ নেতা গাজী রিকন ও হাসান বাবলু সহ আরো অনেকে। খাদ্য সামগ্রী বিতরণ কালে কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী বলেন, নগরের সেবা করার জন্য জনপ্রতিনিধি হয়েছি। আগামীতেই জনগনের সুখে দুখে পাশে থাকতে চাই। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার জনসাধারণকে জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.