Friday, July 31

কাতারের উট-ভেড়া বহিষ্কারেছে সৌদি

0

কাতারের বিরুদ্ধে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার জারির পরও থামছে না সৌদি আরব। দেশটিকে একেবারে কোণঠাসা করে ফেলতে অমানবিক সব পরিকল্পনার দিকে এগুচ্ছে সৌদিরা। এবার তারা বলছে, সৌদি আরবের পশুচারণ ভূমি থেকে কাতারের সব উট এবং ভেড়া সরিয়ে নিতে হবে। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে সৌদি এই সর্বশেষ পদক্ষেপ নিল। খবর রয়টার্সের।

ইতোমধ্যে পনের হাজার উট এবং দশ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরে এসেছে। ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য কাতার একটি জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে পানি এবং পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে।

কাতার যেহেতু একেবারে ছোট একটি দেশ, তাই অনেক কাতারি তাদের উট এবং ভেড়া সৌদিতে বিভিন্ন চারণভূমিতে নিয়ে রাখে। এ মাসের শুরুতে সৌদিআরব সহ কয়েকটি উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে। কাতার জঙ্গীবাদকে মদদ দিচ্ছে অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নেয়।

কাতার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কাতারের পৌর এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য নতুন জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের অস্থায়ী আশ্রয় শিবিরেই রাখা হবে।

কাতারের একজন কর্মকর্তা জানান,এ পর্যন্ত প্রায় ২৫ হাজার উট এবং ভেড়া সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময়ে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভেড়া এবং উটের পাল সীমান্ত অতিক্রম করে কাতারে ঢুকছে।

কাতারি পশু পালকরা সৌদিআরবের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন। আলী মাগারেহ নামে একজন বলেন, আমরা এসব রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। আমরা মোটেই খুশি নই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.