কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তার নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।
গতকাল সোমবার কাতার সময় সন্ধ্যা ৬টায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাতারের মীরসরাই সমিতির সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে।