কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর শরীরে করোনার উপসর্গ, প্রধানমন্ত্রী আইসোলেশনে

0

 প্রাণঘাতী করোনাভাইরাসের  কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডোর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফেরার পর সোফি ট্রুডোর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর দেশটির স্থানীয় সময় বুধবার তিনি চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। তারপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে স্ত্রীর করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে যান ট্রুডো। বর্তমানে তিনি তার বাসভবনেই অবস্থান করছেন। এ কারণে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতা স্বরুপ তিনি স্বেচ্ছায় আইসোলেশনে অবস্থান করছেন।

ওই বার্তায় আরও বলা হয়, এই সময় বাসভবন থেকেই সব ব্রিফিং, ফোনকল ও ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন ট্রুডো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.