কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনামূলক আলোচনা সভা ও ভাইরাস মোকাবেলায় কমিটি গঠন করা হয়েছে । ০৪ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি এড. মোঃ আমানত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
কমিটিতে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ আমানত হোসেন খানকে উপদেষ্টা করে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরাকে সভাপতি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকারকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, কাপাসিয়া থানার ইনচার্জ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোর্য়াদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিলুফা বেগম।
সভা সূত্রে জানা যায়, উপজেলা কমিটি জেলা কমিটির সঙ্গে সমন্বয় রেখে করুনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করবে। জেলা কমিটি জাতীয় কমিটির দিকনির্দেশনা প্রদান করবে।