Thursday, August 27

কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বর কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজানুর রহমান (মাষ্টার), ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব জামিল আকন্দ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়া ও গাজীপুর জেলা ছাএলীগের কার্যনিবাহী সদস্য মো. রাবিউল হাসান পাভেলসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.