কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে কাপাসিয়ায় ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির ও সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমুখ।