Monday, August 17

কাপাসিয়ায় সরকারি চাল ক্রয় করায় জরিমানা, ইউপি সদস্য শোকজ

0

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের ২ বস্তা চাল সুবিধাভোগীর কাছ থেকে ক্র‍য় করার অপরাধে শাহাবুদ্দিন (৪৫) নামে এক জনকে জরিমানা করা হয়েছে। সে উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

১৭ মে রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের দুই বস্তা (৬০ কেজি) চাল কার্ডধারী উপকারভোগীর কাছ থেকে ক্রয় করেন শাহাবুদ্দিন। তাই তাকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপকারভোগীর কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে অসহায়দের নামে কার্ড দেওয়া হবে। এছাড়াও স্থানীয় ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.