Tuesday, August 18

কাপাসিয়ায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় দু’জনকে জরিমানা কাপাসিয়া

0

 (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়। রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক ও ইজারাদার আব্দুল মান্নানকে দশ হাজার টাকা করে মোট ২০ জরিমানা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের পরে দোকানপাট খোলা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.