কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ ঝুঁকি উপলব্ধি করে সেচ্ছায় সামাজিক বিচ্ছিন্নতায় রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুই গ্রামের বাসিন্দারা।
৬ এপ্রিল সেমাবার উপজেলার খিরাটী ও কেন্দুয়াব গ্রাম দুটির লোকজন জীবন বাঁচানোর তাগিদে স্বেচ্ছায় গ্রামকে লকডাউ করেছে।
সরেজমিনে দেখা যায়, মানুষের সচেতনতায় সঙ্কট মোকাবেলায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে বাঁশ বেঁধে ও সাইনবোর্ড টাঙ্গিয়ে গ্রামের প্রবেশপথ রুদ্ধ করা হয়েছে। সড়কের মাঝে ফেলে রাখা হয়েছে গাছের ডালপালা। স্থানীয় বাসিন্দাদের অনুমতি ছাড়া অপরিচিত কোন ব্যক্তিকে গ্রামের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে অতি প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামের ভিতরে ঢুকানো হচ্ছে।
গ্রামের ভিতরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মহলের উদ্যোগে স্বেচ্ছায় দুটি গ্রামকে লকডাউন করা হয়। গ্রামের ভিতর থেকে কোন মানুষ ও যানবাহন বাহিরে বের হতে পারবে না এবং বাহির থেকে কোনো যানবাহন ও মানুষ গ্রামের ভিতর প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।