Thursday, August 20

কাপাসিয়ার পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় করোনা পরিশ্রিতি মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে গত দুই দিন ধরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন।

উপজেলার সাফাইশ্রী, রায়নন্দা, কাসেরা, ঘাওরার, ত্রিমোহনী, আনজাব, তরগাঁও, আমরাইদ, গিয়াসপুর, বানরহাওলা, আদালত পাড়া, জুনিয়া চর, মাষ্টার কলোনি, খোদাদিয়া, পাবুর. কান্দানিয়া, দস্যু নারায়নপুর, রাউৎকোনা, সূর্য নারায়নপুর, বড়টেক, জামিরা চর, বড়জোনাসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ঘুরে হতদরিদ্রদেও মাঝে চাল, ডাল, আলু, তেল ও পেয়াজ বিতরণ করা হয়।

এর মধ্যে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান তার ব্যক্তিগত উদ্যোগে একবারে ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুুদুল হাসান মামুন বলেন, হতদরিদ্রদের খোঁজে বের করে তাদের মাঝে পর্যায়ক্রমে আরো খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.