কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ প্রকৃত শিক্ষাই নৈতিকতার উৎস। শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হওয়া উচিত নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করে জীবনের ক্যারিয়ার ও লক্ষ নির্ধারণ করা। মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখা। এরকম গল্প গুলোই গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমামুল হুদা পিএসপি।
৩ মার্চ মঙ্গলবার সকালে কাপাসিয়া ডিগ্রি কলেজের সভা কক্ষে কলেজের ইন্টারমিডিয়েট, ডিগ্রি ও অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশন ক্লাসের আয়োজন করা হয়।
ক্লাস শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কাপাসিয়া ডিগ্রি কলেজের আয়োজনে ও কলেজ শাখা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলী এরশাদ হোসেন আজাদ ও সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন এবং সাধারণ সম্পাদক মাসুম প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কলেজের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সদস্য জসিম উদ্দিন শেখ, অধ্যাপক আব্দুস সালাম, হুমায়ুন কবির , শামীম আহমেদ, মামুন অর রশিদ, লুৎফুর রহমান, নজরুল ইসলাম , কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আল আমিন, ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ৷ মোটিভেশন ক্লাস ছাড়াও প্রায় তিনশতাধিক শিক্ষর্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোটিভেশনাল স্পিকার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমামুল হুদা।