Sunday, August 23

কাপাসিয়ায় অখক্ষেত থেকে গৃহবধূর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় আখক্ষেত থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২৩ মার্চ বিকালে টোক উজলী দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, লাশটি উজলী দিঘীরপাড় গ্রামের মৃত মাইন উদ্দিনের মেয়ে মিনারার (৩৫)। সে গত ২০/২২ দিন যাবত নিখোঁজ ছিল।

বাড়ির পশ্চিম দক্ষিণ পাশে আখক্ষেতে ছোট বাচ্চারা লাশটি দেখে এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: শেখ সাদিক ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এলাকাবাসী জানান, মিনারা প্রায় ২০ দিন আগে তার কন্যার বিবাহ নিয়ে তার পরিবারের সাথে কথা কাটাকাটি করে সে বাড়ি থেকে মাওনা কাজের সন্ধানে যাবার কথা বলে চলে যায়। পরে তাকে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি।

কাপাসিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো: শেখ সাদিক জানান, লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে বিষ জাতিয় বোতল পাওয়া গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.