শামীম শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে ব্র্যাক পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি উদ্যোগে উপজেলা কমিটির সভা অনুষ্ঠান হয়েছে।
২৫ মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুস সালাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাহাবুবুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল রহমান জোয়ার্দার,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্র্যাক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আবুল কালাম আজাদ প্রমুখ।