কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক নিরাপদ দূরত্ব সুরক্ষায় কাপাসিয়া উপজেলার ঔষধ, মাছ, মাংস, সবজি, সার, কীটনাশক, বিকাশ, ফ্লেক্সিলোড, ফল ও মোদি দোকান খোলা রাখার সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সীমা বেঁধে দিয়েছে উপজেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন মোদি, ফল, মাছ, মাংস, সবজির,সার, কীটনাশক, বিকাশ, ফ্লেক্সিলোডের দোকান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে । অন্যদিকে সকাল ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ওষুধের দোকান খোলা রাখা যাবে।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু এ ব্যাপারে বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়েছি। কাপাসিয়া বাজারে মাইকিং করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের আমরা নির্দেশনার কথা জানিয়ে দিয়েছি।