কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে গাজীপুরের কাপাসিয়ায় কোচিং সেন্টার খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
২২ মার্চ রবিবার বিকালে কাপাসিয়া কলেজ রোড সংলগ্ন বাদল মেম্বারের বাসার কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে হরিমঞ্জরি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেনকে এ জরিমানা করা হয়।