Tuesday, August 18

কাপাসিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারেকে ১ লাখ টাকা জরিমানা, ডিলারশীপ বাতিল

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী এলাকায় সরকারি ১০ টাকা কেজির চাউল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে খাদ্য বান্ধব কর্মসূচীর চাউলের ডিলার জুয়েলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোসা: ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত ডিলারের ডিলারশীপ বাতিল করেন।

নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজিতে জনপ্রতি ৩০ কেজি করে চাউল ক্রয় করার সুযোগ পান। কিন্তু স্থানীয় ডিলার জুয়েল সরকারি নিয়ম না মেনে দরিদ্র মানুষদের অনিয়মের মাধ্যমে ওজনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ওজনে ৪/৫ কেজি কম দিয়ে চাউল বিক্রি করে, কিন্তু তাদের কাছ থেকে ৩০ কেজির দাম আদায় করেন।

বিষয়টি গোপন সূত্রে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন। তারপর দ্রুততম সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং উক্ত ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.