কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলায় ১১শ পরিবার ঘরে বসেই খাবার পাবেন। তার মধ্যে থাকবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ।
৩১ মার্চ মঙ্গলবার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এসব সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন ভিক্ষুক , ভবঘুরে, দিনমজুর রিকশাচালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, অগ্রাধিকার ভিত্তিতে এ খাদ্য সহায়তা পাবে।
খাদ্য সহায়তা কর্মসূচী তদারকি করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জোয়ার্দার।