Tuesday, August 18

কাপাসিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাশাসনে নিদের্শনা অমান্য করে দুপুর ১২টার পর মুদি দোকান খোলা রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা এ জরিমানা করেন।

মঙ্গলবার বিকালে ও রাতে উপজেলার তরগাঁও, চিনাডুলি, খালের ঘাট, মিয়ার বাজার এলাকায় ৪ মুদির দোকানের মালিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঔষধের দোকান এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুদি দোকান, চাল, মাছ ,মাংস, ফল ,সার, কীটনাশক, বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান খোলা রাখা যাবে। নির্দেশনা না মনলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.