Wednesday, August 19

কাপাসিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, কারখানা লকডাউন

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাস এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৪ বছর। সে উপজেলার দস্যু নারায়নপুর এলাকার বাসিন্দা। আক্রান্ত যুবক স্থানীয় ছোঁয়া এগ্রোফিড লিমিটেডের শ্রমিক। করোনা রোগী শনাক্ত হবার পর ঐ কারখানাসহ দস্যুনারায়নপুর পুরো গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

ডা. আব্দুস সালাম সরকার জানান, ইব্রাহীম (৩৪) নামে আক্রান্ত ওই ব্যাক্তি কাপাসিয়ার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া এগ্রো ফিড লিমিটেডের কর্মী। তিনি গত সপ্তাহে ঠান্ডা, জ্বর, শর্দিতে ভুগছিলেন। বৃহষ্পতিবার প্রচন্ড মাথাব্যাথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর শুক্রবার দুপুরে ওই কর্মীর করোনা পজেটিভের প্রতিবেদন পাওয়া গেছে।

চিকিৎসক জানান, ওই কারখানায় ভিয়েতনামের একদল পরিদর্শক ১৫দিনের মতো অবস্থান করেন। তারা গত ১১ মার্চ কারখানা থেকে বের হয়ে যান। ১২৫ জনের মতো কর্মী রয়েছেন কারখানাটিতে, এদের মধ্যে কারখানার ভিতরে আবাসিক ব্যবস্থাপনায় থেকে কাজ করেন শতাধিক লোক। ইতোমধ্যে কারখানাটি লকডাউন করা হয়েছে। ওই কারখানার আবাসিক ব্যবস্থাপনায় থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। করোনা আক্রান্ত কর্মীকে ঢাকার কুর্মিটোলায় পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, উপজেলাব্যাপী বুধবার পর্যন্ত যে ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের করোনা নেগেটিভ প্রতিবেদন পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা জানান. উপজেলার দস্যু নারায়নপুর এলাকার ছোঁয়া এগ্রো ফিড লিমিটেডের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বাড়ি ও কারখানাটি লকডাউন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.