Wednesday, August 19

কাপাসিয়ায় বিতরণের জন্য কৃষকের ২২শ মিষ্টি কুমড়া কিনল প্রশাসন

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। বিপাকে পড়েছে নিন্ম আয়ের লোকজন। লোকসান পোহাতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে হতাশায় ভুগছে। লকডাউনে আটকা পড়ে লোকসান হচ্ছে তাদের। এমন অবস্থায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন কৃষকের কাছ থেকে ২২০০ মিষ্টি কুমড়া ক্রয় করল। বিক্রির জন্য দুশ্চিন্তায় পড়া কৃষকের কাছ থেকে ন্যায্য দামে এ সবজি ক্রয় করা হয়। ক্রয় করা প্রতি পিস মিষ্টি কুমড়া ৩-৪ কেজি ওজনের। এ সকল সবজি চাল, ডালের সাথে উপজেলার অসহায় হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী উপজেলার ১১ ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র ২২শ পরিবারে পৌঁছে দেওয়া হবে। গত সোমবার (৪ মে) বিকেলে উপজেলা খাদ্য গোডাউন থেকে ১১ ইউনিয়ন পরিষদের প্রতিনিধির হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা।

উপহার সামগ্রীর মাঝে প্রতি ইউনিয়নের জন্য ২০০০ কেজি চাল, ২০০ কেজি ডাল ও ২০০ পিস মিষ্টি কুমড়া রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ইউনিয়নের ২শ অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী উপজেলার মোট ১১ ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র ২২শ পরিবারে পৌঁছে দেওয়া হবে। যেখানে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিম্নআয়ের মানুষের শরীরে পুষ্টির কথা বিবেচনায় করে তালিকায় মিষ্টি কুমড়া রাখা হয়েছে। এছাড়া লোকজন তা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবে। করোনাভাইরাস প্রতিরোধেও মিষ্টি কুমড়া কাজ করবে। কৃষকের দুশ্চিন্তার কথা বিবেচনা করে তাদের কাছ থেকে ন্যায্য দামে এ সবজি কেনা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.