Wednesday, August 19

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় নিজ সবজি ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক জসিম উদ্দিন দিঘধা গ্রামের মৃত জায়েদ আলের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার উপরিদর্শক (এসআই) মো আব্দুল লিটন বলেন, নিহত জসিম উদ্দিনের বাড়ির পাশে কৃষি জমিতে সবজি চাষের প্রস্তুতি চলছিল। ওই জমি প্রস্তুত করতে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি জমিতে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাঁকে জমিতে পড়ে থাকতে দেখেন। জমিতে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাত প্যাঁচানো ছিল। জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.