কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ভোক্তা অধিকার আইন অমান্য করে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে কাপাসিয়ায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
২১ মার্চ শনিবার বিকালে উপজেলার আড়াল ও গিয়াসপুর বাজারে ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করে এ জরিমানা নগদ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলার আড়াল বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নূর ইসলামকে ৫ হাজার টাকা ও গিয়াসপুর বাজারের শামসুল হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।